শার্শায় ১১ লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলায় প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১৮ কেজি গাঁজাসহ বাবলুর রহমান ওরফে বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

রবিবার (১২ই নভেম্বর ২০২৩) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়পাড়া ছোট মান্দারতলা গ্রামের পারুইখুপি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের মাদকদ্রব্য সহ তাকে আটক করেন শার্শা গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক বাবু বেনাপোল বোয়ালিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

তবে পুলিশের উপস্থিত বুঝতে পেরে এ সময়ে কৌশলে পালিয়ে যায় অপার মাদক ব্যবসায়ী রাসেল (৩৮)। সে বেনাপোল বোয়ালিয়া গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক বাবলুর রহমান ওরফে বাবু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গোড়পাড়া ছোট মান্দারতলা গ্রামের পারুইখুপি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে আসা হচ্ছে। এ সময়ে গোয়োড়পাড়া পুলিশ ফাঁড়ির কর্মরত এসআই সালাউদ্দিন খান, এএসআই রমজান আলী, এএসআই আমজাদ হোসেনের সমন্বয়ে একটি টিমকে সেখানে পাঠালে তারা সেখানে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ বাবলুর রহমান ওরফে বাবু নামে একজনকে আটক করতে সক্ষম হয়। তবে কৌশলে রাসেল নামে আরেকজন পালিয়ে যায়। এ ঘটনা শার্শা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে আদালতে হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *