যশোরে গোয়েন্দা জালে জিনের বাদশা টাকাসহ ধরা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি : যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে এবার নগদ ১০ হাজার টাকা সহ ধরা খেয়েছেন জ্বীনের বাদশা পরিচয় প্রদানকারী মিরাজ (২৪) নামে এক প্রতারক।

সে বরিশাল ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামের ইয়াসিন পাটোয়ারীর ছেলে।

সোমবার দুপুরে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যশোরের ঝিকরগাছা এলাকার কল্পনা আক্তারের স্বামী মালয়েশিয়া প্রবাসী। তার স্বামীকে মালয়েশিয়ায় লটারি পাওয়ার কথা বলে মোবাইলে যোগাযোগ করে জ্বীনের বাদশা পরিচয়ে অজ্ঞাতনামা এক লোক। ১৫ই আগস্ট ২২ থেকে ১লা সেপ্টেম্বর ২২ তারিখের মধ্যে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৭লাখ ৪৪ হাজার ৬শ’  টাকা হাতিয়ে নেয়। পরে ভিকটিম ওই নারী এ সংক্রান্ত ঝিকরগাছা থানার একটি মামলা দায়ের করেন। মামলাটি স্পর্শকাতর হয় যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর মামলাটি স্থানান্তর করেন যশোরে পুলিশ সুপার। একপর্যায়ে মামলাটি এসআই শেখ আবু হাসান মামলাটি তদন্তের দায়িত্বপান।

তিনি তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীর নাম ঠিকানা সংগ্রহ ও অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। এক পর্যায়ে গতকাল রাত দেড়টার দিকে এসআই নূর ইসলামের সমন্বয়ে একটি টিম ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকায় অভিযান প্রতারক মিরাজকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *