স্টাফ রিপোর্টার: যশোরে একটি ওয়ান শুটারগান পিস্তল-১০ রাউন্ডগুলি, একটি বার্মিজ চাকু, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল আলম ওরফে বিপুল (২৩) নামে এক মাদক ব্যবসায়ীও সন্ত্রাসী আটক হয়েছে।
বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর আশ্রম মোড়ের ডাঃ আব্দুর রহমানের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
সে আশ্রম রোড এলাকার আক্তারুজ্জামানের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, পিস্তল, গুলি, চাকুসহ আটক আশরাফুল আলম ওরফে বিপুল যশোরের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ে আশ্রম মোড় এলাকায় অবস্থান করছে। এ সময়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের চৌকস অফিসার এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক, এএসআই শফিউল ইসলামের সমন্বয়ে একটা টিম সেখানে অভিযানে পাঠালে তারা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার দেহে তল্লাশি করে একটি ওয়ান শুটারগান পিস্তল-১০ রাউন্ডগুলি, একটি বার্মিজ চাকু, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।