যশোরে চাকুসহ কিশোর গ্যাং এর তিন সদস্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে তিনটি চাকুসহ কিশোর গ্যাং এর ৩ সদস্য আটক হয়েছে।

বুধবার (২৩শে আগস্ট) রাত সাড়ে ১০টায় ডিবির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন, নলডাঙ্গা এলাকার বাসিন্দা ও মণিরামপুর উপজেলার আটড়া বাকাবর্ষি গ্রামের মৃত খোকনের ছেলে আবু হোসেন, নলডাঙ্গা রোডের সামছুল হকের ছেলে শুকুর আলী ও শেখহাটি তমালতলা গ্রামের মতিয়ারের ছেলে বাবু হাসান।

বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা যশোরের চিহ্নিত অপরাধী। তারা প্রত্যেকে কিশোর গ্যাং এর সদস্য। নাটকের পর এসআই শাহিনুর রহামন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *