স্টাফ রিপোর্টার: খুলনা থেকে ক্রেন সহ যাবতীয় ইকুপমেন্ট নিয়ে এসে যশোর বসুন্দিয়ার লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার সরিয়ে নেওয়ার হয়।
এরপর দীর্ঘ ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পরে খুলনা-ঢাকা সহ উত্তর অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ চালু করা হয়।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের কাছে বসুন্দিয়ার বানিয়ারগাতি এলাকায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
যশোর রেলওয়ে রেল স্টেশন মাস্টার আইনাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে টার দিকে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) এসে কাজ শুরু করে। ১১টার টার দিকে লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার সরিয়ে ফেলা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়।