যশোর প্রতিবেদক: যশোরের বসুন্দিয়াতে তেলবাহী ট্যাংকার ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। এর ফলে খুলনা-ঢাকা সহ উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার(২৪ই আগস্ট) ভোর চারটার দিকে খুলনা থেকে উত্তরাঞ্চলে যাওয়ার পথে তেলবাহী ট্যাংকার ট্রেনটি বসুন্দিয়া রেলস্টেশনের ২০০ গাছ দূরে লাইনচ্যুত হয়।
এ বিষয়টি নিয়ে যশোর রেলস্টেশন মাস্টার আইনাল হোসেনের মুঠোফোনে বারবার সংযোগ দিয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্টেশন সূত্র থেকে জানা গেছে, রেল স্টেশন মাস্টার আইনাল মাগুরার বাসায় বসেই অফিস করেন। মাঝেমধ্যে তিনি স্টেশনে আসেন। এরপর দুই এক ঘন্টা থাকেন । তারপরে তিনি তার সহকারী স্টেশন মাস্টারের উপর দায়িত্বভার দিয়ে তিনি দূরে বাড়ি হওয়ার অজুহাতে দেখিয়ে সটকে পড়েন।