নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুর এলাকায় একাধিক গৃহ চুরির ঘটনায় অজ্ঞানপার্টি গৃহ চোর চক্রের ৫ সদস্য আটক হয়েছে। এসময়ে চোরাই আলামতসহ চেতনা নাশক হলুদের গুড়াও, ১ ভরি স্বর্ণালংকার, ২ ভরি রুপার অলংকার, ১টি ভ্যান, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল,১২ টি সাবান উদ্ধার করেছেন ।
মঙ্গলবার (২২শে আগষ্ট) বিকাল থেকে ২৩ আগষ্ট সকাল পযন্ত কেশবপুর ও মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞানপার্টি গৃহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
আটককৃতরা হলেন, জেলার অভয়নগর উপজেলার বাগুটিয়া এলাকার মাসুদ মোল্লার ছেলে তরিকুল ইসলাম (২২)। সে কেশবপুর সাবদিয়া নাজির হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, কেশবপুর ভোগতি নরেন্দ্রপুর গ্রামের আনিচুর বিশ্বাসের ছেলে জনি রহমান (২২),মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে সাহিদুর @ সাইদুল ইসলাম (৩৬), মনিরামপুর হালশা গ্রামের চান্দালি মোড়লের ছেলে ইসরাইল হোসেন (৩৫), কেশবপুর বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন হোসেন (২৫)।
উল্লেখ্য গত ৮ই আগস্ট জেলার কেশবপুর উপজেলার ওমরপুর গ্রামের আশরাফ আলী ছেলে বেলাল হোসেনের দুইটার দিকে চোর চক্রের সদস্যরা চিতানো নাশক ব্যবহার করে ১ জোড়া কানের দুল, ১ জোড়া বালাসহ নগদ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। একইভাবে কেশবপুর গোপীনাথ দাসের বাড়িতে চোর চক্র সদস্যরা ১৬ই এপ্রিল রাত ২ টার দিকে চেতনামোশক ব্যবহার করে ১ টি অটো ভ্যান সোনা -রুপার অলংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়, একইভাবে ৩ই আগস্ট কেশবপুর আবুল কালামের বাড়িতে চোর চক্রের সদস্যরা চেতনাশক ব্যবহার করে সোনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এসব চুরির ঘটনার পর ভুক্তভোগীরা কেশবপুর থানায় চুরির মামলা দায়ের করেন।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, মামলাগুলো কুল্লুলেস হাওয়ায় যশোর পুলিশ সুপার মামলার তদন্তের দায়িত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের উপরে। আমি মামলাটির তদন্তভার দেয় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলামের নিকটে। এক পর্যায়ে তিনি আসামিদের সনাক্ত করেন এবং গতকাল থেকে আজ সকাল পর্যন্ত তার নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, শফি আহমেদ রিয়েলসহ একটি চৌকশ টিম নিয়ে কেশবপুর মনিরামপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করেন। দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।