স্টাফ রিপোর্টার : জিনের বাদশা পরিচয়ে প্রতারণা মাধ্যমে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ চক্রের ৩ সদস্য আটক হয়েছে।
বুধবার বিকেলে (২ আগস্ট) ঢাকা আশুলিয়া থানা এলাকা থেকে তাদেরকে আটক করে যশোর সিআইডি পুলিশ ।
আটককৃতরা হলেন, জ্বীনের বাদশা ফখরুল ইসলাম ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকার ফুল গাছিয়া গ্রামের আংকুর শিকদারের ছেলে, ফকরুলের স্ত্রী সুমি ও রংপুর মিঠা পুকুর উপজেলার জুতবানা গ্রামের আলিফ মিয়া।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় যশোর সিআইড কার্যালয়ে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে এ তথ্য সংবাদ মাধ্যমকে জানান যশোর জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
প্রেস বিফ্রিং এ তিনি বলেন যশোর কোতোয়ালি থানা এলাকার মোহাম্মদ আবুল হোসেন একজন কাঠ ব্যবসায়ী। তার ব্যবসার অনেকগুলি টাকা বাকি পড়ে আছে। টাকাগুলো আদায় করতে পারছিলো না। টেলিভিশনে বিজ্ঞাপন দেখে জিনের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করা হয়। টেলিভিশনের পর্দায় মোবাইল নম্বার পেয়ে আবুল হোসেন ফোন দিলে শুরু হয় জ্বীনের বাদশার প্রতারণা। একে একে বিভিন্ন কায়দায় ১২ লাখ টাকা হাতিয়ে নেই চক্রটি। প্রতিকার না পেয়ে ভুক্তভোগী আবুল হোসেন যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
মামলাটি সিআইডি পুলিশ তদন্তবার গ্রহণ করে। এরপর প্রযুক্তি ব্যবহার করে চক্রটির সনাক্ত করে যশোর সিআইডি পুলিশের একটি দল। এরপর গতকাল রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সিআইডি পুলিশের সদস্যরা। আটকের পর অভিযুক্তরা প্রতারণা বিষয়টি স্বীকার করেছেন বলে তিনি জানান।।