বেনাপোলে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় আনিক (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার ২ই আগস্ট) সকাল ৯টার দিকে বেনাপোল বাজারে মরিয়াম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে যাওয়ার সময় বড়আঁচড়া বাইপাস বাংলাদেশী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত আনিকা বেনাপোলের বড়আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও বেনাপোল মরিয়াম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

ঘটনার স্কুলটির শিক্ষার্থী ও  স্কুলের শিক্ষকরা নিরাপদ সড়ক ও ঘাতক ট্রাক চালককে বিচারের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল ছাত্রী আনিকা সকাল ৯টার দিকে বেনাপোল বাজারে মরিউম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে যাওয়ার সময় বড়আঁচড়া বাইপাস সড়ক পার হচ্ছিল। এসময় ভারত থেকে পণ্য খালি করে আসা বাংলাদেশি একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় মেয়েটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকসহ ঘাতক চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা একটি মামলা করেছে।

 

বেনাপোল চেকপোস্ট বড়আচড়া মোড়ে প্রাইমারী স্কুলের পাশে বড়আচড়া বাসিন্দা আলমগীরের কন্যা আনিক মৃত্যু। সে এক জন স্কুল ছাত্রী, স্কুলে যাবার সময় ট্রাকের সাথে এক্সিডেন্ট করে মারা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *