যশোরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত 

নিউজটি শেয়ার লাইক দিন

যশোর প্রতিবেদক: যশোরের কেশবপুরে  ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত  হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে চুকনগর-নওয়াপাড়া সড়কের কেশবপুর উপজেলার কলাগাছি বাজারের পাশে আড়খালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কেশবপুরের পাঁজিয়া গ্রামের দীপক মন্ডলের কলেজ পড়ুয়া ছেলে দিপু মন্ডল ওরফে সাগর (২৩) এবং পাঁজিয়া বাজারের কম্পিউটার ও ফটোকপির দোকানি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুকনগরের দিক থেকে মোটরসাইকেল যোগে দিপু মন্ডল ওরফে সাগর ও রাজু আহমেদ কেশবপুরের কলাগাছি বাজারের দিকে আসছিল। পথে আড়খালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি কে চাপা দিলে মোটরসাইকেল চালক সাগর মন্ডল ও আরোহী রাজু আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, ঘটনাটি রাতে ঘটেছে। যে কারণে ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগ করলে বিষয়টি আমলে নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *