তরিকুল ইসলাম মিঠু, যশোর : যশোরের সিটি প্লাজা এলাকায় ও মডেল থানার ১০০ গজ পূর্বে দু’টি স্থানে অভিযান চালিয়ে ৮০ বস্তা বা ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এসব পলিথিনের বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা। এসব নিষিদ্ধ পলিথিন পরিবহন ও ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ তিনজনকে আটক করেছে। এ সময়ে পরিবহনের কাজে ব্যবহৃত কাভাড ভ্যানটিকেও আটক করে পুলিশ।
বুধবার (২৬ই এপ্রিল) দুপুরে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের কনফারেন্স রুেমে এক সংবাদ ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন।

আটককৃতরা হলেন, যশোর শহরের নিউ বেজপাড়া পূজার মাঠের পাশে গোপাল পালের ছেলে প্রদীপ পাল(৪৪), যশোর শহরের দিঘীরপাড় এলাকার মৃত্যুর হোসেন আলীর ছেলে মুন্না(৪৬) ও একই এলাকার নুর ইসলামের ছেলে সোহেল(৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। এটা উৎপাদন বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। গতকাল রাতে গোপন সংবাদ এর মাধ্যমে জানতে পারি একটি কভার্ট ভ্যানে করে ঢাকা থেকে পলিথিন নিয়ে এসে সিটিপ্লাজা গলিতে অবস্থান করছে। রাত ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে ৬০ (ষাট) বস্তায় মোট ৪৫০০ (চার হাজার পাঁচশত) কেজি নিষিদ্ধ পলিথিন ও এক টি কাভার্ড ভ্যান সহ প্রদীপ পাল কে আটক করা হয়। পরে তার জিজ্ঞাসাবাদে জানা যায় মেড়ো মন্দির রোডের চারতলা সরদার মার্কেটের নিচ তলায় প্রদীপের ভাড়া নেওয়া গোডাউন ঘরে অভিযান চালিয়ে ২০ (বিশ) বস্তায় ১৫০০ ( এক হাজার পাঁচশত) কেজি অবৈধ উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে এসব অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে আরো দু’জন আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে তাদের আদালত হস্তান্তর করা হয়েছে।