যশোরে বিদ্যুৎতের খাম্বায় লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের অবহেলার কারণে বিদ্যুতের খাম্বায় উঠে কাজ করতে গিয়ে রমজান (২৫) নামে এক বিদ্যুতের লাইন ম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা ছয়টার দিকে জেলার সদর উপজেলার রূপদিয়া নরেন্দ্রপুর রেলগেটে এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর রূপদিয়া সাব স্টেশনের শিক্ষানবিশ লাইনম্যান রমজান ও ফারুক রূপদিয়া বিদ্যুতের সঞ্চালন বন্ধ করে রেলগেটে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। বিদ্যুতের খামবায় উঠে কাজ করার সময়ে হঠাৎ সাবস্টেশন থেকে বিদ্যুৎ লাইন চালু করায় বিদ্যুতায়িত হয়ে তারে ঝুলতে থাকে।  এ সময় রমজানের দু’হাত এবং শরীরের কিছু অংশ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন বিদ্যুৎ অফিসে ফোন দিলে পুনরায় লাইন বন্ধ করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন পিলারে ওঠে রসি টাঙিয়ে রমজানকে নিচে নামিয়ে আনেন। পরে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে রুপদিয়া অভিযোগ কেন্দ্রে ফোনে সংযোগ দিয়েও কাউকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *