রিপোর্টার: যশোরে পিস্তল-গুলি ও ইয়াবাসহ তিনজন মাদক ও অস্ত্র কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২২শে জুলাই) দিবাগত রাত সাড়ে নটার দিকে জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়ার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহিনুর রহমান।
আটককৃতরা হলেন, মনিরাম পুর উপজেলার খেদা পাড়া পশ্চিমপাড়া এলাকার মোকসেদ মাস্টারের ছেলে আবু সিনহা, একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান ও একই এলাকার মৃত্যু আব্দুল হালিমের ছেলে মাহবুবুর রহমান।
যশোর জেলা গোয়েন্দাটি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, আটকৃত আসামিরা এলাকার মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব অবৈধ কারবার করে আসছিলো। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শাহিনের নেতৃত্বে একটি দল মনিরামপুর উপজেলার খেদাপাড়ার পশ্চিমপাড়া আবু সিনহার বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তলগুলি ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করেন। দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।