বেনাপোলে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীসহ আটক ১১

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পোর্ট থানার অধিভুক্ত এলাকায় ফেনসিডিল ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীও গ্রেফতার পরোয়ানা ভুক্ত ৮ আসামীসহ মোট ১১ আসামী আটক হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই জুন) সকাল থেকে রাত পর্যন্ত বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন বেনাপোল পোর্ট পুলিশের সদস্যরা।

থানা সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বেনাপোল দুর্গাপুর তিন রাস্তার মোড়ে অভিযান চাইলে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তুহিন হোসেন(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। সে বেনাপোল কাগজপুকুর এলাকার শুকুর আলীর ছেলে।

একই সমেয় বেনাপোল উত্তর বারপোতা এলাকায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদ(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করেন। সে উত্তর বারপোতা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। একই সময় বেনাপোল ২২ নম্বর গোডাউনের সামনে অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। সে ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত গনি শিকদারের ছেলে।

 

তাছাড়া বেনাপোল পোর্ট থানার অধিভুক্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ গ্রেফতার পরোয়ানা ভুক্ত ৮ আসামি আটক করেন। আটককৃত আসামীরা হলেন বেনাপোল সরবাংহুদা এলাকার জামাত আলীর ছেলে জামাল মোড়ল @ কুশাই, বেনাপোল গাতিপাড়া ১৩ ঘর এলাকার সিরাজুল ইসলামের ছেলে হারুন অর রশিদ, বেনাপোল মানকিয়া এলাকার নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিত বিশ্বাস (৩০), ভবেরবেড় গ্রামের মৃত জানে আলমের ছেলে মনজুর ইসলাম, খোলশী শিবনাথপুর মৃত মনসুর আলীর ছেলে সাহেব আলী, বেনাপোল গাজীপুর এলাকার আব্দুল্লাহ হোসেনের ছেলে রিপন হোসেন, বেনাপোল ভবেরবেড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, (পুকুর পাড়া জামে মসজিদের দক্ষিন পার্শ্বে) ও বেনাপোল ভবেরবেড় গ্রামের জানে আলমের ছেলে মঞ্জু হোসেন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন মাদকদ্রব্যসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ও গ্রেফতারী পরোয়ানা ভক্ত আসামিদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *