অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর একটি দেশীয় অস্ত্রসহ নূর ইসলামের (৫০) নামে এক জন আটক হয়েছে।
শুক্রবার (১৬ জুন) ভোররাতে অভয়নগর উপজেলার মধ্যপুর গ্রামের অভিযান চালিয়ে অভয়নগর থানা পুলিশ তাকে আটক করেন। নূর ইসলাম ওই গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী হাসানের দাবি, নুর ইসলাম এলাকার দাগি আসামি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্যপুর গ্রামের নূর ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে।