স্টাফ রিপোর্টার: যশোর র্যাব-৬ এর অভিযানে ২৩০ বোতল ফেনসিডিলসহ ফরিদ হোসেন (৪১) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
বুধবার (১৪ই জুন) ভোর ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনার পাওয়ার কৃষ্ণপুর মদনা জিরাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাকে আটক করেন যশোর র্যাব -৬ এর সদস্যরা । সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা জিরাট এলাকার মৃতঃ গোরাচাঁদ মালিধারের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানির কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটকৃত ফরিদ হোসেন দর্শনা জিরাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। বুধবার ভোরে র্যাবের একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দর্শনার জিরাট এলাকায় ফরিদ ফেনসিডিলসহ অবস্থান করছে। এ সময়ে সাথে সাথে সেখানে অভিযান চালিয়ে ২৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।