যশোরে ফেনসিডিলসহ তিন মাদক কারবারী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ১২২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (২০শে এপ্রিল ২০২৩ ) সকাল ৯ টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলামদের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর সদর উপজেলার ভোজগাতী রেস্তোরাঁ এর বিপরীত পাশে আশরাফ মটরগ্যারেজে ওয়ার্কসপের সামনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার চৌগাছা উপজেলা পোস্ট অফিস পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে সজিব (২৪), একই উপজেলার কাবিলপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে জাকির হাসান তুষার (৩২) ও জেলার ঝিকরগাছা উপজেলার জামালপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৩)।

বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা। এসব মাদকদ্রব্য জব্দের দুর্ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *