বেনাপোলে স্বর্ণেরবার ও আমেরিকান ডলারসহ দু’জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোর: যশোরের বেনাপোলে কাস্টমসের শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের ও বিজিবির পৃথক অভিযানে পাঁচটি স্বর্ণেরবার ১৬ হাজার ৬০০ ইউএস ডলার ও ৮৫০০ ভারতীয় রুপি সহ দুজনকে আটক হয়েছে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আব্দুর রহিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সোমবার সকাল সাড়ে দশটার দিকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন কাস্টমসের ভিতর বহির্গমন থেকে  ইব্রাহিম বেপারি(৩৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেন। তার দেহে তল্লাশী করে কোন কিছু পাওয়া না গেলে বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে তাকে আলট্রাসনো করে পেটের ভেতর কালো কসটেপ দিয়ে লুকানো স্বর্ণ দেখতে পায়। পরে তাকে কলা রুটি খাইয়ে মলদ্বার থেকে স্বর্ণগুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫শ৮৩ গ্রাম । আটকৃত যাত্রী ঢাকা মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানার চারকেওয়ার গ্রামের আব্দুল লতিফ বেপারির ছেলে। তার যার পাসপোর্ট নং- (এ ০৩৮৩২৯৮০)।

পরে তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/03/IMG-20230306-WA0002.jpg
আমেরিকান ডলার ও রুপিসহ আটক মোহাম্মদ উল্লাহ

অপার দিকে, বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা সোমবার বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের সামনে থেকে মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে একজনকে ১৬ হাজার ৬০০ ইউএস ডলার ৮৫০০ ভারতীয় রুপি সহ আটক করেন। জব্দকৃত এসব বৈদেশিক মুদ্রার মূল্য ১৮ লাখ ৩৬ হাজার  টাকা। আটক মাহমুদুল্লাহ মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদী গ্রামের মোহাম্মদ বদিউজ্জামান ছেলে। তার পাসপোর্ট নাম্বার- এ.ডি- ১৭১৯৮৭৮ । পরে তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *