যশোরে নিখোঁজের ৫ দিন পরে কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে নিখোঁজের ৫ দিন পর শুক্রবার বেলা তিনটার দিকে পুলিশ জেসমিন আক্তার পিঙ্কি (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃতদেহের উদ্ধার করেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার দায়ে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহসান কবির অংকুর নামে তার এক সহপাঠী কে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬ ) এর কোম্পানি লে কমান্ডার এম নাজিউর রহমান।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/02/Capture-repair.jpg
ঘাতক আহসান কবির অংকুর

শুক্রবার (১০ ফেব্রুয়ারী ২০২৩) বেলা তিনটার দিকে শার্শা থানার পুলিশ বুরুজবাগান এলাকার একটি সেফটি ট্যাংকের ভিতর থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহটি উদ্ধার করেন।

ভিডিও দেখতে এখানে, ক্লিক করুন

নিহত শিক্ষার্থী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাউরিয়া কেরালকেতা এলাকার জাকির হোসেনের (৪৫) ছেলেও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/02/1102023161135.jpg

যশোর শার্শা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আমরা শুক্রবার দুপুরে জানতে পারি যশোর থেকে নিখোঁজ জেসমিন আক্তার পিঙ্কির মৃত্যু দেহটি বুরুজবাগান এলাকায় তারই এক সহপাঠী আহসান কবির অঙ্কুরের বাসাতে আছে। এ সময়ে চারিদিকে খোঁজাখুঁজির পরেও না পেয়ে আমরা সেফটি ট্যাংক খুলে নিখোঁজ মেয়েটির মৃত্যু দেহ টি খুঁজে পায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রেমের সম্পর্ক ধরে তাকে এখানে নিয়ে আসা হয়। পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে লাশ গুম করার জন্য সেফটি ট্যাংকের ভিতরে লুকিয়ে রাখা হয়।

 

যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর কোম্পানী লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, হত্যা করে লাশ গুমের ঘটনায় আহসান কবির অঙ্কুর নামে তার এক সহপাঠীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে এরপরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *