বেনাপোল সীমান্তে ৭৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৭৪ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩৮ গ্রাম।

শুক্রবার (১০ই ফেব্রুয়ারি ২০২৩) দিবাগত রাতে বেনাপোল পুটখালী সীমান্তের সীমান্ত মেইন পিলার ১৭/৭ এস এর ১১৮  পিলারের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সজলের মোড় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করেন পুটখালী বিওপি’র একটি টহল দল। তবে এসব স্বর্ণেরবার পাচারের সাথে জড়িত থাকার দায়ে কেউ আটক হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফট কর্নেল তানভীর রহমান।

 

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফট কর্নেল তানভীর রহমান বলেন,  শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একটি মোটরসাইকেল যোগে দুইজন সোনা পাচারকারী সীমান্ত দিয়ে জিরো পয়েন্টের দিকে যাচ্ছে। বিষয়টি পুটখালী বিওপি’ ক্যাম্পের সদস্যদের তৎক্ষণাৎ জানালে তারা সজলের মোড় নামক স্থানে অবস্থান নেয়। এ সময়ে ওই দুই চোরাকারবারী বিজিবি উপস্থিত বুঝতে পেরে একটি টুপলা ফেলে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরের টুপলাটি উদ্ধার করে তার ভিতরে কষ্টটেপ দিয়ে মোড়ানো ৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩৮ গ্রাম। মূল্য ৭০ লাখ ১৯ হাজার টাকা। সোনার বার উদ্ধারের বিষয়ে বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাতনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *