বেনাপোলে গ্রেফতারী পরোয়ানা ১৫সহ ২১ আসামী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১৫ জন আসামী সহ মোট ২১ আসামীকে গ্রেফতার করেছে।

বুধবার (৮ই ফেব্রুয়ারী ও ৯ই ফেব্রুয়ারী ২০২৩) রাত থেকে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত বেনাপোল পোর্ট থানার অধিগুক্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের আসামীকে গ্রেফতার করেন বেনাপোল পোর্ট থানার পুলিশ।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ জন আসামীরা হলেন,১। বেনাপোল গাজীপুর এলাকার আব্দুল্লার ছেলে রিপন হোসেন (২৪), ২। বেনাপোল বড়আচড়া হাতেম আলীর ছেলে আরশাদ আলী ওরফে আরশাদ, ৩। বেনাপোল বড়আচড়া এলাকার আনিসুর রহমানের ছেলে আওয়াল হোসেন (৩৬), ৪। বেনাপোল পোড়াবাড়ি নারানপুর এলাকার মেছের আলির ছেলে হাসেম আলী (৩০), ৫। বেনাপোল মাছ বাজার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে চান মিয়া (৪২), ৬। বেনাপোল গয়ড়া বাওড়কান্দা এলাকার সোহরাব হোসেনের ছেলে গোলাম হোসেন (২৮), ৭। বেনাপোল ভাবারবেড় গ্রামের মৃত্যু আব্দুর রশিদের ছেলে শাহ আলম ওরফে কাটু (৩০), ৮। দিঘীরপাড় এলাকার মৃত খলিল মোড়লের ছেলে কালু মিয়া (৩৮),  ৯। বেনাপোল পুটখালী বালুন্ডা গ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস (৩০), ১০। বালুন্দা এলাকার মৃত কফিলুদ্দিনের ছেলে আঃ রাজ্জাক ওরফে ভুবন, ১১। বেনাপোল কদমতলা এলাকার আকবর শেখের ছেলে সেলিম শেখ (৩৭), ১২। বেনাপোল দিঘীরপাড় এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মুক্তি (৪৫),  ১৩। বেনাপোল রঘুনাথপুর এলাকার সফদার মিয়ার ছেলে শাহিন (৩৩), ১৪। বেনাপোল ভবেরবেড় গ্রামের মৃত্যুর লোকমান ব্যাপারীর ছেলে কুরবান ব্যাপারী (৩০), ১৫। বেনাপোল রঘুনাথপুর এলাকার নুর ইসলামের ছেলে আলমগীর হোসেন (২০)

১৬। বেনাপোল কাগজপুকু ছেলে জিন্না মোড়লের ছেলে মাসুদ রানা(২৯)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। ১৭। বেনাপোল ভবেরবেড় গ্রামের ইসরাফিল সরদারের ছেলে ফারুক হোসেন (২৭) কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন ১৮। বেনাপোল দিঘীরপাড় গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে রমজান আলী (৩০)ও ১৯। বেনাপোল ভবেরবেড় গ্রামের নওশের আলীর ছেলে রুবেল (২৫)কে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন  ২০। বেনাপোল দিঘিরপাড়া এলাকার মৃত দলিল উদ্দিনের ছেলে হারুনর রশিদ বাবু (৩৬) কে ৫০০ গাঁজাসহ আটক করেন। ২১। বেনাপোল নামাজ গ্রাম এলাকার রবিউল ইসলামের ছেলে রুপম হাসান সানজু (১৯) কে একই মামলায় আটক করেন পুলিশ।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন, যশোর পুলিশ সুপারের নির্দেশে আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীদের গ্রেফতারের জন্য গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত থানার অধিভুক্ত এলাকাগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে ১৫ জন গ্রেফতারী পরোণাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। এ সময়ের মধ্যে থানার অধিভুক্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে আরো ৬জনকে মাদকদ্রব্য সহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীদের সাথে বৃহস্পতিবার দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *