বেনাপোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণের প্রসাধনীসহ আটক-২

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ভারতীয় কসমেটিকসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পোর্টথানা পুলিশ।

আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের মৃত আব্দুল রবের ছেলে কাজল (২০) ও বেনাপোল ছোট আঁচড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রবি (২৮)।

বৃহস্পতিবার (২ই ফেব্রয়ারী ২০২৩) সকালে পুলিশ
পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মাহমুদুল হাসান নাবিলের কম্পিউটার দোকানের সামনে ফাঁকা জায়গা হতে ভারতীয় কসমেটিকসহ তাদের আটক করেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/02/12202315617.jpg

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, আটক দুই জনেই পেশাজীবী চোরাকারবারী । বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে বিপুল পরিমাণে এসব ভারতীয় মালামালসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অবৈধ মালামাল রাখা ও ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে মামলা দিয়ে দুপুরে তাদের আদালত হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *