মৃতদেহ পরিবহনের স্থায়ী ব্যবস্থা করলো ঝিকরগাছা থানার ইনচার্জ সুমন ভক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছা থানা এলাকায় মৃতদেহ পরিবহনে কোন সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল না। ফলে  পুরো উপজেলায় অজ্ঞাত অথবা জ্ঞাত কোন ধরনের মৃতদেহ পাওয়া গেলে সেটা ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার জন্য পড়তে হতো নানা বিড়ম্বনায়।

ফলে যথা সময়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মৃত্যু দেহ পৌঁছানো দুরাহো ছিলো। দীর্ঘদিনের এই সমস্যাটা অনুধাবন করে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত মৃত্যু দেহ পরিবহনের জন্য স্থায়ীভাবে মোটর চালিত ভ্যানের ব্যবস্থা করলেন।

এলাকার ২৬ জন সহৃদয়বান ব্যক্তির সহযোগিতায় ৬০ হাজার টাকা মূল্য তিনি একটি ইঞ্জিন চালিত ভ্যানের ব্যবস্থা করেন। ভ্যান গাড়িটি এলাকার অসহায় জাবেদ ফকিরের কাছে বৃহস্পতিবার দুপুরে হস্তান্তর করেন থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। জাবেদ ফকির ভ্যান টি রক্ষণাবেক্ষণ করবেন ও ভ্যানটির মাধ্যমে নিজে অর্থ উপার্জন করবেন। পাশাপাশি ঝিকরগাছা উপজেলার কোথাও কোন মৃতদেহ সন্ধান মিললে মৃতদেহ ময়নাতনদের জন্য যশোর জেনারেল হাসপাতালে পরিবহন করবেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, আমি ঝিকরগাছা থানায় যোগদানের পর থেকে ঝিকরগাছা থানা অধিভক্ত এলাকাগুলোতে অনেক সময় জ্ঞাত বা অজ্ঞাত মৃতদেহ পাওয়া গিয়েছে। কিন্তু মৃত্যু দেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবহনের কোন ব্যবস্থা ছিলো না। বাজারের যেসব ভ্যান পাওয়া যায় সেগুলো মৃতদেহ পরিবহন করতে অস্বীকৃতি জানায়। যে কারণে সঠিক সময়ে মৃত্যু দেহগুলো হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তো। বিষয়টি আমি অনুধাবন করার পর, আমি চিন্তা করলাম কিভাবে মৃত্যু দেহগুলো সহজে, সঠিক সময়ে হাসপাতালে ময়না তদন্তের জন্য পৌঁছানো যায়। এরপরেই এলাকার বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি সঙ্গে কথা বলি। তারাও মৃত্যু দেহ পরিবহনের বিষয়টি গুরুত্ব দিয়ে আমাকে সহযোগিতা আশ্বাস দেয়। এক পর্যায়ে ২৬ জনের সহযোগিতায় ৬০০০০ টাকা মূল্যের একটা ইঞ্জিন চালিত ভ্যান ক্রয় করি। বৃহস্পতিবার দুপুরে ভ্যানটি ঝিকরগাছা পুরো নন্দপুর গ্রামের দবির মোড়লের ছেলে জাবেদ ফকিরের হাতে তুলে দেয়। তিনি এলাকার মৃতদেহ গুলো ময়না তদন্তের জন্য দ্রুত হাসপাতালে পরিবহন করবেন। পাশাপাশি ভ্যানটি রক্ষণাবেক্ষণ করবেন। এবং এই ভ্যানের মাধ্যমে তিনি উপার্জন করে পরিবার-পরিজনকে চালাবেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *