চৌগাছা সীমান্তে দুই কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর জেলার চৌগাছা উপজেলার তিলকপুর সীমান্ত নাজমুল হোসেন (২২) নামে এক যুবক ১৮ টি স্বর্ণের বারসহ আটক হয়েছে।

বুধবার (১৪ ই ডিসেম্বর ২০২২)  বিকাল তিনটার দিকে উপজেলার তিলকপুর সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এ বিপুল পরিমাণে স্বর্ণের বারসহ তাকে আটক করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৮০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী

আটক নাজমুল হোসেন চৌগাছা উপজেলার জগদীশপুর ঝিনাইকুন্ড গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, বুধবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক যুবক একটি মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণে স্বর্ণের বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিলকপুর সীমান্তের দিকে যাচ্ছে। সাথে সাথে বিষয়টি তিলকপুর সীমান্তের হাবিলদার মোঃ আঃ কাদেরকে জানালে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহে তল্লাশি করে ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ৮০ হাজার টাকা। আটকৃত নাজমুল হোসেনের বিরুদ্ধে স্বর্ণ প্রচারের মামলা দিয়ে তাকে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *