বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১১) সন্ধ্যায় খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার বালই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন বাগেরহাট সদর উপ‌জেলার সুগ‌ন্ধি গ্রা‌মের মো. মতলেব খাঁ (৮০), তার দুই নাতি তাওহিদ আহ‌ম্মেদ রুহিন খাঁ (২৪) ও সৈকত শেখ (২৫)।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক খুলনাগা‌মী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন। অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নি‌লে চি‌কিৎসা‌ধীন অবস্থায় রা‌তে তা‌দের মৃত‌্যু হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *