যশোরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বসুন্দিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মোতালেব বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সে যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার মৃত মহসিন বিশ্বাসের ছেলে।

সোমবার (৭ই নভেম্বর ২০২২)  দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহতের ভাই আব্দুল মতিন বিশ্বাস, সে খুলনাতে ফার্নিচারের রংয়ের কাজ করতো। সোমবার দুপুর দেড়টায় জিআরপি পুলিশের মাধ্যমে জানতে পারি সে যশোর বসুন্দিয়ায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। এরপর যশোর রেলস্টেশনে এসে মৃত্যু দেহটি শনাক্ত করি। মৃতদেহটি বাসায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জান।

যশোর জিআরপি পুলিশের সহকারি উপপরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল ‘বেতনা এক্সপ্রেস’ বেনাপোলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *