কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

তারা বলছেন, সীমান্তে সতর্ক অবস্থায় থাকা সেনাবাহিনীর সদস্যরা সুন্দরবানি সেক্টরের কেরি বাত্তালে সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন। পাকিস্তানি সীমান্তের ভেতর থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পান তারা। এ সময় প্রচণ্ড বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা সীমান্তে গুলি বর্ষণ করলে পাল্টা গুলি চালায় অনুপ্রবেশকারীরা।

অন্যদিকে, বান্দিপুরে বিনা উসকানিতে পাক সেনাবাহিনীর সদস্যরা ভারতীয় নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গুলি চালালে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয় বলে দাবি করেছে ভারত। ভারতীয় এক সেনা কর্মকর্তা বলেছেন, বান্দিপুরের গুরেজ সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করছে। আমাদের সৈন্যরা পাক সেনাবাহিনীর গুলি বর্ষণের যথাযথ ও কার্যকর জবাব দিয়েছে।

গত ৫ আগস্ট বিতর্কিত কাশ্মীরের স্বায়ত্বশাসন সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে এই উপত্যকায় প্রায়ই সীমান্ত লঙ্ঘন করে গোলাগুলির ঘটনা ঘটছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *