যশোরে দু’টি চোরাই মোটরসাইকেলও একটি ইজিবাইকসহ ৫ চোর আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের দু’টি পৃথক অভিযানে দু’টি চোরাই মোটরসাইকেলও একটি ইজিবাইকসহ আন্তজেলা ৫ চোর চক্রে সদস্য আটক হয়েছে।

যশোর গোয়েন্দা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,

গত (২৭শে সেপ্টেম্বর ২০২২) মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে যশোর শহরের ঝুমঝুমপুরে কবির মটর ওয়ার্কসপের মটর মেকানিক মিন্টুর নিকট ১৫০ সিসি পালসার মটরসাইকেল ক্রয়ের প্রস্তাব করে চাবি নিয়ে ট্রায়ালের কথা বলে মটরসাইকেল নিয়ে চম্পট দেয় অজ্ঞাত ভুয়া র‌্যাব পরিচয় দাতা মটরসাইকেল চোর।

অজ্ঞাত ব্যক্তির মোবাইল তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে ( ৩০শে সেপ্টেম্বর ২০২২) বিকালে ঝিকরগাছা এলাকায় অবস্থান ও তার নাম হালিম মালী ছদ্মনাম ছাত্তার (৪৬) বলে শনাক্ত করে ভুক্তভোগী অভিযোগকারী। উক্ত এলাকায় চৌকি দিয়ে দেখতে পেয়ে আটকের চেষ্টা করলে দৌড়ে পালানোর সময়ে পড়ে গিয়ে সে আহত হয়। সে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কোপিল মনি শ্যামনগর গ্রামের মোহর আলী মালী ছেলে।

সংবাদ পেয়ে যশোর গোয়েন্দা (ডিবি)’র অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের নির্দেশে এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তি মতে খুলনার পাইকগাছা কপিলমনি শ্যামনগর গ্রামে অভিযান পরিচালনা করে নাম্বার প্লেটসহ পরিবর্তনও পরিবর্ধন করা চোরাই মটরসাইকেলটি উদ্ধার করে।

পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দীর উপর ভিত্তি করে যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে আরো একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে যশোর গোয়েন্দা পুলিশের সদস্যরা।

উদ্ধারকৃত মোটরসাইকেলটি ঝিকরগাছা এলাকার সোহাগ নামে এক যুবকের। তার কাছ থেকেও একই ধরনের প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় প্রতারক হালিম মালি।

 

অপার একটি অভিযানে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা একটি চোরাই ইজিবাইকসহ আনন্ত জেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেন।

বৃহস্পতিবার (২৯ শে সেপ্টেম্বর ২০২২) রাত ১১ টার দিকে যশোর খড়কি এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা চোরাই ইজিবাইক সহ ওই ৪ চোর চক্রের সদস্যকে আটক করতে সক্ষম হয়।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/10/912022191822.jpg

আটককৃত আসামিরা হলেন, (১) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণপোকড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে শান্ত ইসলাম (২২)। বর্তমানে সে যশোর খড়কী কলাবাগান পাড়ায় ভাড়া থেকে চুরির কাজে লিপ্ত ছিল দীর্ঘদিন ধরে। ২) যশোর জেলার শার্শা উপজেলার পান্তাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান(২১), ৩) যশোর জেলা ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে কবির হোসেন (৩০) ও
৪) একই এলাকার মৃত আবুল কাশেম বিশ্বাসের ছেলে রমজান আলী(৫৩)।

উল্লেখ্য গত (২৫ সেপ্টেম্বর ২০২২) রোববার দুপুরে যশোর সদর উপজেলার হালসা গ্রামের কফিলুদ্দিনের ছেলে মিল্টন মিয়া (৪০) তার একটি ব্যাটারী চালিত হলুদ ও নীল রংয়ের ইজিবাইক যশোর জজ কোর্ট মসজিদ গলির ভিতরে ইজিবাইকটি তালাবন্ধ করিয়া রেজিঃ অফিসের ভিতরে যায়। সেখান থেকে ফিরে এসে দেখেন তার ইজিবাইকটি কে বা কারা লক ভেঙে চুরি করে নিয়ে গেছে।

ভিকটিম মিলটন মিয়া বিষয়টি যশোর পুলিশ সুপারকে জানালে, পুলিশ সুপার বিষয়টি গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারকে তদন্তের নির্দেশ দেন। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে জানতে পারেন খড়কি এলাকার একটি সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সদস্যরা এ টি চুরি করে নিয়ে গেছে এবং বিক্রিও করে দিয়েছেন। এক পর্যায়ে (২৯ শে সেপ্টেম্বর২০২২) বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেখানে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম পাঠিয়ে চোর-চক্রের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময়ে চুরি হওয়া ইজিবাইকটিও  উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *