যশোরে দুপুরে চার বছরের শিশু নিখোঁজ, রাতে প্রতিবেশীর ঘর থেকে মৃত দেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের সোহেল হোসেনের চার বছরের কন্যা শিশু সানজিদা দুপুরে নিখোঁজ হন।

অনেক খোঁজাখুঁজি করার পরও না পেয়ে সানজিদার মা বিকেলে থানায় সাধারণ ডায়েরি করেন।

বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ এক যোগে সানজিদাকে উদ্ধারে অভিযানে নামে। একপর্যায়ে রাত দশটার দিকে সেই ছোট্ট কন্যা শিশুটির মৃতদেহ পাশের বাড়ির রেজাউলের স্ত্রী আনজুয়ারার চালের ড্রাম থেকে উদ্ধার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নিয়ে নিয়ে এসেছে।

এ ঘটনায় ওই বাড়ির মালিক রেজাউলের স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

ঘটনার তদন্ত কর্মকর্তা যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ও থানা পুলিশের সদস্যরা একযোগে আশেপাশে শিশুটিকে খুঁজতে শুরু করে। কোথাও না পাওয়ার পরে আশেপাশের বাড়িতেও ঘরের ভিতরে খোঁজ করা হয়। একপর্যায়ে পাশের বাড়ির রেজাউলের স্ত্রী আনজুয়ারার চালের ড্রাম থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেজাউলের স্ত্রী আনজুয়ারাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *