বেনাপোল সীমান্তে আবারও ১৫ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোর বেনাপোল গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময়ে আবারো ১৫টি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৬৫২ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে গোগা সীমান্তর গোগা বাজারের উত্তর পাশে একটি ইট ভাটার পাশে মোটরসাইকেলে গোপনভাবে সেট করা অবস্থায় স্বর্নের বারসহ ওই পাচারকারীকে আটক করে।

আটক জালাল বেনাপোল পুটখালী গ্রামের আলী কদমের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান জানান, গোগা সীমান্তে অভিযান চালিয়ে মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৬৫২ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা। পরে আটককৃতের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *