অভয়নগরে পুলিশের আয়োজনে ওপেন হাউজডে অনুষ্ঠিত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: সর্বস্তরের জনগণের উপস্থিতিতে যশোর জেলার অভয়নগর উপজেলায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় অভয়নগর থানা পুলিশের আয়োজনে অভয়নগর থানা চত্বরে অভয়নগর এলাকার  সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত, পবিত্র গীতা পাঠ এবং পবিত্র বাইবেল পাঠ করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত সর্বসাধারণের সাথে উক্ত থানা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত-আলোচনা করেন।

এ সময়ে তিনি উক্ত এলাকায় সর্বসাধারণকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা তা নিয়েও মুক্ত আলোচনা করেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/09/88202219570.jpg

এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণ তাদের মতামত ব্যাক্ত করেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন ও দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।

পুলিশ সুপার অভয়নগর থানা পুলিশ ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, যশোর জেলায় কোন সন্ত্রাস, মাদক, অস্ত্রের গডফার থাকবে না, এই সকল অপরাধীদের সাথে যশোর পুলিশের কোন সখ্যতা নেই। যশোর পুলিশ জনগণের জানমালের রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ওপেন হাউস ডে এর প্রয়োজনীয়তা অপরিসীম আর তার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ কে এম শামীম হাসান, অফিসার ইনচার্জ, অভয়নগর থানা, যশোর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুয়েল ইমরান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, সাবেক সংসদ সদস্য, যশোর-০৪ ও সাবেক হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়, শেখ নাসির উদ্দিন(সিআইপি), চেয়ারম্যান, আকিজ গ্রুপ, আকিজ জুট মিল, অভয়নগর, যশোর মহোদয়, মুকিত সরকার অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর, শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান, অভয়নগর, যশোর, মেজবাহ উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার, অভয়নগর, যশোর, এনামুল হক বাবুল, সভাপতি, অভয়নগর উপজেলা আওয়ামীলীগ, সুশান্ত কুমার দাস, মেয়র, নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর, যশোর, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ, মুক্তিযোদ্ধা কমান্ডার, অভয়নগর, যশোর, ডাঃ মিনারা পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, অভয়নগর, যশোর, হাজী রফিকুল ইসলাম, সভাপতি, অভয়নগর পৌর আওয়ামীলীগ, গাজী নজরুল ইসলাম, সভাপতি, অভয়নগর ইপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, অভয়নগর, যশোর, মোঃ নজরুল ইসলাম মল্লিক, সভাপতি, নওয়াপাড়া, প্রেসক্লাব, অভয়নগর, যশোর, রবিন অধিকারী ব্যাচা, বাংলাদেশ মোটরযান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও দক্ষিণ বঙ্গের সহ সাংগঠনিক সম্পাদক, অভয়নগর, যশোর, শাজালাল হোসেন, সাধারণ সম্পাদক, নওয়াপাড়া সার সমিতি, সভাপতি যশোর জেলা সার সমিতি ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, হাফেজ মাওলানা মুফতি শেখ হেলাল উদ্দিন, মিডিয়া প্রচার সম্পাদক, ইমাম পরিষদ, অভয়নগর, যশোর, বিষ্ণু পদ দত্ত, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, অভয়নগর উপজেলা, সাবেক চেয়ারম্যান ৪নং পায়রা ইউনিয়ন,অভয়নগর সহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত জন-প্রতিনিধিগণ, উপজেলা পর্যায়ের সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, নওয়াপাড়া শিল্প নগরীর বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সার, কয়লা, বালু, চাউল, মৎস্য, জুয়েলারী, বনিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ, বাজার কমিটির নেতৃবৃন্দ, ইমাম পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ সহ অত্র থানা এলাকার সাধারণ জনগণ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *