বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ওয়ারেন্ট ভুক্ত ১৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রোববার সকাল আটটা পর্যন্ত বেনাপোল পোর্ট থানার অধিভুক্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্ট ভুক্ত এসব আসামিদের গ্রেফতার করেন বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা করা হলেন,১। বেনাপোল শিকড়ী গ্রামের ইউনুস আলীর ছেলে আনোয়ার ওরফে আনার, ২। বেনাপোল পুটখালী ইউনিয়নের দক্ষিণ ভারত গ্রামের মুন্তাজ আলী মোড়লের ছেলে মেম্বার রিয়াজুল ইসলাম শফি মেম্বার ৩। পুটখালী ইউনিয়নের বারোপোতা মহিষাডাঙ্গা এলাকার মৃত্যু জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান, ৪। বেনাপোল ভবেরবেড় পূর্ব পাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী মিসেস অনন্যা, ৫। বেনাপোল পুটখালী ইউনিয়নের দক্ষিণবারপোতা গ্রামের নওশর হোসেন ওরফে শাহাদাত হোসেন ফকিরের ছেলে মোঃ নেওয়াজ শরীফ, ৬। বেনাপোল দিঘীরপাড় এলাকার আজগর সরদারের ছেলে মোঃ জসিম সরর্দার, ৭। আকু এলাকার মৃত আবদার সরদারের ছেলে মোঃ আজগর সরদার, ৮। বেনাপোল ভবেরবেড় গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী মিসেসে রোমেছা পারভীন,, ৯। বেনাপোল শিকড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ মিকাইল হোসেন, ১০। পুটখালী ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে নুরুজ্জামান, ১১। বেনাপোল আমলাখালি এলাকার আজগর আলীর ছেলে মোস্তাক হোসেন, ১২। পুটখালী ইউনিয়নের দক্ষিণ ভারত গ্রামের মনতাজ আলীর ছেলে মেম্বার রিয়াজুল ইসলাম ওরফে শফি মেম্বার ওরফে মোকলেচুর রহমান এবং ১৩। বেনাপোল ভবেরবেড় গ্রামের হাবিবুর রহমানের হাবির ছেলে মোঃ আলামিন হোসেন (৩০)।
এ সময়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ শরিফুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ী কে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করেন। শরিফুল ইসলাম বেনাপোল ছোটআচড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতরা আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে আসামিরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। যশোরের পুলিশ সুপারের নির্দেশে গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত বেনাপোল পোর্ট থানার অধিভুক্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয়। দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।