মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া থেকে ইয়াসিন নামে এক মাইক্রো ড্রাইভারের (৩৫) ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইয়াসিন মানিকতলা এলাকার মৃত মতলেব বিশ্বাসের ছেলে।
শুক্রবার সকাল ৮টার দিকে মনিরামপুর ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নের গালদা মানিকতলার একটি টিউবয়েলের পাশ থেকে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ। ইয়াসিন ওই গ্রামের মৃত মতলেব বিশ্বাসের পুত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মনিরামপুর উপজেলার গালদা মানিকতলার একটি বাড়ির টিউবওয়েল পাড়ে ইয়াসিনের ক্ষতবিক্ষত মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মনিরামপুর থানা পুলিশ সকাল আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কার কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। হত্যাকারীরা শনাক্ত হলে তাদের বিরুদ্ধে পুলিশ অভিযানে নামবে বলে তিনি জানান।