তরিকুল ইসলাম মিঠু, যশোর: যশোরের শার্শা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১৭ কেজি ৯০০ গ্রাম রুপা ও রুপার তৈরি গহনা জব্দ করেছে। এসব জব্দকৃত রূপার বাজার মূল্য ২৩ লাখ ৯ হাজার ১০০ টাকা।
বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া কোচিং সেন্টারের পূর্ব পাশে সীমান্ত মেইন পিলার ১৭/৭এস এর ৪০ আর পিলারের কয়েক গজ দূরে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে রুপা ও রূপার তৈরির গহনা জব্দ করেন। এ সময়ে বিজিবি সদস্যরা মালামাল প্রচারের কাজে ব্যবহৃত হোন্ডা হর্নেট মডেলের একটা মোটরসাইকেলও জব্দ করেন। মোটরসাইকেলটির বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
তবে বিজিবি সদস্যরা এসব অবৈধ মালামাল পাচারের সাথে জড়িত থাকার দায় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধীনস্ত গোগা বিওপি ক্যাম্পের হাবিলদার মোঃ আব্দুল মান্নান জানান, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন পাচারকারী একটি মোটরসাইকেল করে বিপুল পরিমাণে রুপা ও রুপার তৈরি গহনা ভারত থেকে বাংলাদেশে পাচার করছে। এ সময়ে সাথে সাথে ফোর্স নিয়ে গোগা ইউনিয়নের গাজীপাড়া কোচিং সেন্টারের পাশে অবস্থান নেয়। পাচারকারী বিজিবির উপস্থিত বুঝতে পেরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটর মোটরসাইকেল টিতে তল্লাশি করে বিশেষভাবে লুকানো একটি বাক্সের ভিতরে থেকে ১৭ কেজি ৯০০ গ্রাম রুপা ও রুপার তৈরি বাহানা জব্দ করা হয়। দুপুর শার্শা থানায় অজ্ঞাতন নামে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।