কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের মরাদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ৯টায় উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, সোমবার সকালে ইঞ্জিনচালিত নৌকায় জেলার তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে কাঁঠাল নিয়ে ইটনা সদর ইউনিয়নের বেতেগার উদ্দেশে যাত্রা করেন পাঁচজন। দুপুরে বড়িবাড়ী ইউনিয়নের এনশহিলার হাওরে নৌকাটি পৌঁছালে প্রবল বাতাসের মুখে পড়ে। বাতাসের তীব্রতায় নৌকাটি উল্টে যায়। এ সময় দুইজন সাঁতরে মাছ ধরার নৌকায় ওঠতে পারলেও এক বাবা-ছেলেসহ তিনজন পানিতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে আসে। ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের কোনো খোঁজ পায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে ফিরে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকাল ৮টায় উদ্ধার অভিযান শুর“ করলে ৯টার দিকে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *