স্টাফ রিপোর্টার: যশোরে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা হিসাবে নির্বাচিত হলেন “নাভারন” সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।
আজ ১৩ জুন ২০২২ ইংরেজি তারিখে খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিনের বিপিএম(বার) সভাপতিত্বে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিআইজি যশোর “নাভারন” সার্কেল কর্মকর্তা জুয়েল ইমরানকে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন।
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা হিসাবে নির্বাচিত হওয়ায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান (নাভারন” সার্কেল), যশোরকে পুরস্কার হিসেবে ক্রেস্ট হাতে তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), খুলনা মহোদয়সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারগণ।