শার্শায় আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই জুন) শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়

উপজেলা নির্বাহী অফিসার নায়ারন চন্দ্র পালের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান,নাভারন হাইওয়ে অফিসার ইনচার্জ মনজুরুল আলম মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকতা বিল্লাল হোসেন ও ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, বিজিবির সদস‍্যরা, শার্শা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক ইয়ানুর রহমান,দৈনিক যায়যায়দিন পত্রিকা শার্শা প্রতিনিধি আশরাফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *