চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মিরাজ হোসেন নয়ন (২০) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মাসিলা ধোনার খাল থেকে মরদেহটি উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ।নিহত মিরাজ হোসেন নয়ন দিঘলসিংহা গ্রামের সবুজ মন্ডলের ছেলে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ জানান, সোমবার সকালে দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত নিহত যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে আশেপাশে কোথাও হত্যা করে চৌগাছার মাসিলা এলাকায় ফেলে রেখে গেছে। পুলিশ হত্যার কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরই ঘাতকদের ধরতে অভিযান চালানো হবে বলে তিনি জানান।