স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়ায় নকিম উদ্দিন (৬০) নামে এক ধান কাটা শ্রমিককে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
সোমবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া বেনজির আহম্মেদ’র বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত নকিম উদ্দিন বাঘারপাড়া উপজেলার ধুপখালী গ্রামের মৃত দলিলুদ্দিন মোল্লা ছেলে।
স্থানীয় ও পুলিশ জানান, গত ২৬ মে উপজেলার ছাতিয়ানতলা বাজার থেকে ধান কাটার জন্য ৩জন শ্রমিক ভাড়া করে নিয়ে আসেন বেনজির আহম্মেদ। এরমধ্যে একজন রোববার (২৯মে) বিকালে চলে যান। বাকি দুইজন শ্রমিক রাতে খাওয়া-দাওয়া শেষ করে কৃষক বেনজির এর বাড়ির এককক্ষে ঘুমায় পড়েন। সকাল ৬টায় ওই দুই কৃষককে ঘুম থেকে ডেকে তুলতে মালিক (বেনজির) ঘরের দরজায় যেয়ে দেখতে পায় দরজা খোলা। ঘরের ভিতরে যেয়ে দেখেন চোখ উপড়ানো ও পুরুষাঙ্গ কাটা নকিম উদ্দিন পড়ে আসেন। অপরজন পালিয়ে গেছেন।
বাঘারপাড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, ইতোমধ্যে পুলিশ তদন্ত নেমেছেন। কারা কেন তাকে এই নিশংস ভাবে হত্যা করেছে। সে বিষয়ে অনুসন্ধান চলছে। এরপরে ঘাতকদের ধরতে অভিযান চালানো হবে।