বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ৭০ বোতল ফেনসিডিলসহ রাসেল হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

 

সোমবার সকাল নয়টার দিকে বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় শামসুর রহমানের বাড়ির সামনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ যশোর র‌্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করেন। আটক রাসেল হোসেন বেনাপোল কাগজপুকুর কলোনী পাড়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটক রাসেল হোসেন এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। সোমবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক কেনা-বেচার জন্য বেনাপোল পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় শামসুর রহমানের বাড়ির সামনে অবস্থান করছে। এ সময় ফোর্স পাঠালে তারা সেখানে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ রাসেল হোসেনকে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া থানায় মাদক মামলা দিয়ে রাসেলকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *