বেনাপোলে পাঁচটি পিস্তল-গুলসহ পিতা-পুত্র আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৫টি পিস্তল-৫ রাউন্ড গুলসহ সোহেল রানা (৩০)ও শাহাজামাল কালু (৫২) নামে পিতা- পুত্র অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে।

এসব অস্ত্র-গুলির সিজার মূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।

রোববার রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে  বেনাপোল সাদিপুর সীমান্তের রঘুনাথপুর গ্রামের শাহজামাল কালুর বাড়িতে অভিযান চালিয়ে তার চালের ড্রামে তল্লাশি করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এসব অবৈধ অস্ত্র ও গুলিসহ তাদের আটক করেন।

আটক সোহেল রানা বেনাপোল সাদিপুর গ্রামের মোঃ শাহ জামাল কালুর ছেলে ও তার পিতা শাহাজামাল কালু ওই গ্রামের মৃত মানিক মোড়লের ছেলে।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, আমি ব্যাটেলিয়ানে যোগদানের পর সীমান্ত জুড়ে চোরাচালানী রোধ ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছি। যার ফলশ্রুতিতে গত দু’দিন আগেও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ১০ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছি। রোববার রাতে আবারো গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আমার সীমান্তবর্তী অঞ্চল বেনাপোল রঘুনাথপুর এলাকায় দু’জন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র নিয়ে অবস্থান করছে। এ সময়ে সুবেদার আহসান উল্লাহের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম যৌথভাবে অভিযানে পাঠানো হয়। রাত সাড়ে বারোটার দিকে তারা সেখানে অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ সোহেল রানা (৩০)ও শাহাজামাল কালু (৫২) নামে পিতা- পুত্র অস্ত্র ব্যবসায়ীকে আটক আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *