স্টাফ রিপোর্টার: যশোর র্যাবের অভিযানে ১৮৯ বোতল ফেনসিডিলসহ মালেক সরদার (৪৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটক মালেক সরদার সাতক্ষীরা দেবহাটা উপজেলার ন-পাড়া এলাকার মৃত আঃ রহিম সরদারের ছেলে।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার সাহাপুর ২নং নগনাথপুর ইউনিয়নের গরুর হাটের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করেন।

যশোর র্যাব ক্যাম্পের লেঃ কমান্ডার এম নাজিউর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা হতে মোটরসাইকেল যোগে খুলনার উদ্দেশ্যে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ ১০.৫০ ঘটিকার সময় খুলনা জেলার ডুমুরিয়া থানার সাহাপুর ২নং নগনাথপুর ইউনিয়নের সাতক্ষীরা দৌলতপুর রোডের সাহাপুর বাজার গরুর হাটের দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্টের ব্যবস্থা করে রাত ১১.১০ টার দিকে একটি মটরসাইকেল একজন ব্যাক্তি চালিয়ে চেক পোষ্টের নিকট আসিলে আভিযানিক দলটি উক্ত মটরসাইকলেটিকে চেক করার উদ্দেশ্যে আগাইয়া গেলে, র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত মটরসাইকেল চালক মটরসাইকল ও মটরসাইকেলে চালকের পেছনে সিটে পাটের রশি দিয়ে বাধা ১ টি ব্যাগ ফেলে রেখে মটরসাইকেল হতে লাফ দিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ফোর্সের সহায়তায় ঘেরাও করে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।