নারীর-পুরুষ সেজে প্রেম, টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: ষোড়ষী এক নারী পুরুষ সেজে জেলার চৌগাছা উপজেলার এক চা- দোকানীর মেয়ের সাথে প্রেমের ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে।

শুক্রবার (২০মে) সকালে যশোর শহরের দড়াটানা মোড় থেকে তাকে আটক করে যশোর কোতয়ালী থানা পুলিশ। সে যশোর শহরের লোন অফিস পাড়ার শাহাজান আলীর মেয়ে।

যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক স্নেহা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পুরুষ সেজে প্রতারণা করে আসছে। সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের চা দোকানি হাবিবুর রহমানের সাথে তার পরিচয় হয়। এরপর সে হাবিবুর রহমানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের সূত্র ধরে ওই মেয়ের কাছ থেকে সে মোবাইল ও বিকাশের মাধ্যমে নগদ টাকা নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি গ্রহণ করে অভিযান চালিয়ে শুক্রবার সকালে স্নেহাকে শহরের দড়াটানা মোড় থেকে গ্রেফতার করে।স্নেহার নামে থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো একটি প্রতারণার মামলা দিয়ে তাকে আগামীকাল শনিবার আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *