যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে যুবকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে দ্রুত গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাহমুদুল হাসান ইমন (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২১মে) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর এয়ারপোর্টে রোডে এ দুর্ঘটনা  ঘটে।

নিহত মাহমুদুল হাসান ইমন সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। সে যশোর ধর্মতলায় মডেল পলিটেকনিক কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এয়ারপোর্টে রোডে ইমন খুব দ্রুতগতীতে বাইক চালিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় ইমনের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এসময়ে স্থানীয়রা দেখতে পেয়ে ইমন কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে ইমনকে মৃত ঘোষণা করে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, দুপুরে হাসপাতাল থেকে জানতে পেরেছি সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের লোকজন আসলে সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *