যশোরে ডিবির অভিযানে ৬টি চোরাই মোবাইলসহ দুইজন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের মনিরামপুরে ৬টি চোরাই মোবাইলসহ তরিকুল ইসলাম (৩০) ও সোহাগ হোসেন (৩১) নামে দুই যুবক আটক হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে জেলার মনিরামপুর উপজেলার হাজরাকাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। গোয়েন্দা পুলিশের সদস্যরা এ সময়ে চোরাই মোবাইল বিক্রির নগদ ১৮ হাজার টাকা ও জব্দ করেন।

আটক তরিকুল ইসলাম মনিরামপুর উপজেলার হাজরাকাটি এলাকার আবুল হোসেনের ছেলে ও সোহাগ হোসেন একই উপজেলার নেহালপুর এলাকার হারান গাজীর জামাতা।

গ্রেফতারকৃত আসামীরা কোতয়ালী মডেল থানার মামলা নং-৫৯(৩)২০২২ ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড এর তদন্তে অভিযুক্ত আসামী।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চোরাই মোবাইলের কারবার করে আসছিলো। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আসামিরা মনিরামপুর হাজরাকাটি এলাকায় চোরাই মোবাইল বেচাকেনা করছে। এ সময়ে ফোর্স নিয়ে রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে ৬ টি চোরাই মোবাইল সহ তাদের কে হাতেনাতে আটক করা হয়। এসময়ে তাদের কাছ থেকে মোবাইল বিকিকিনির ১৮০০০ টাকাও জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *