যশোরে ১৩১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে মহিদুল ইসলাম (৩০) ও রফিকুল ইসলাম (৩১) নামে দুই মাদক ব্যবসায়ী ১৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে।

যশোর সদর উপজেলার ৩নং ইছালী ইউনিয়ন ৫নং ওয়ার্ড সুরুইডাঙ্গা এনায়েতপুর আকামত আলীর বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের আটক করেন যশোর র‌্যাব-৬ এর সদস্যরা।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল বিকালের দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটককৃতরা যশোর সদর উপজেলার তিন নাম্বার ইউনিয়নেরর ৫ নম্বর ওয়ার্ড এনায়েতপুরের আকমতের বাড়ির দক্ষিণ পাশে মাদক কেনাবেচা করছে। বিকাল সাড়ে পাঁচটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর তাদের মধ্যে একজনের কাছ থেকে ৭০ পিস আরেকজনের কাছ থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *