স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে শাশা থানা পুলিশ।
বৃহস্পতিবার সোমবার রাত সাড়ে সাতটার দিকে গোগা বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে ইচ্ছামতী নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে শাশা থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, অজ্ঞাত ওই যুবক গত দুইদিন ধরে গোগা বাজার এলাকায় ঘোরাফেরা করছিলো। ওই যুবক ভারতে আজমীর শরীফের যাবে বলে কয়েকজন কে জানিয়েছিল। একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নদীর সাঁতরিয়ে ভারতীয় সীমান্তে যাওয়ার সময়ে নদীর পানিতে ডুবে ওই যুবকের মৃত্যু হয়। বিষয়টি শাশা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে সাতটার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
গোগার ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান জানান, ওই যুবক গত দুইদিন ধরে গোটা বাজারে ছিলো। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন যুবকটা কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। তার হাতেও গায় শিকল দিয়ে বাঁধা ছিল। এলাকার বাজারে ঘোরাফেরা করছিলো, আর বলছিলো মনের তালা খুলবো আমি আজমীর শরীফে গিয়ে। এক পর্যায়ে স্থানীয়রা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ওই যুবকের লাশ ইচ্ছামতী নদী তে দেখতে পায়। সাথে সাথে বিষয়টি আমাকে জানালে আমি শার্শা থানা পুলিশকে জানায়। শাশা থানা পুলিশ রাত সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেছে। তবে ওই যুবকের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ওই যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি। কি কারনে বা কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
যশোর শার্শা নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সিনড্রোম দেখে বোঝা গেছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তার পরেও মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পরেই বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।