অভয়নগরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

অভয়নগর প্রতিনিধি: অভয়নগর উপজেলার নূরবাগ-হাসপাতাল রোডে ইজিবাইকের চাপায় হামিদা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঈদের দিন দুপুরে ওই রোডের পাইলস ডায়াগনস্টিক সেন্টার সামনে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী হাসপাতাল রোডের বাসিন্দা আবু মহসীন মোল্যা জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় সরকারি হাসপাতালগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু বলে ঘোষণা করেন। শিশু হামিদা খাতুন হাসপাতাল রোড এলাকার পান্না বেগম কন্যা।

বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *