বেনাপোলে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বেনাপোলে এক কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম (৩০) ও জামাল হোসেন (৪২) নামে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শনিবার দিবাগত রাত নয়টার দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার ৪ নম্বর ঘিবা এলাকায় যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

 

আটক মহিদুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ৪ নম্বর ঘিবা এলাকার জিন্নাত আলী ছেলে ও জামাল হোসেন একই এলাকার মৃত- নইম উদ্দিনের ছেলে।

যশোর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী। শনিবার (২৩ এপ্রিল ২০২২খ্রিঃ) দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটককৃতরা বেনাপোল ৪ নম্বর ঘিবা এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা করছে। এ সময়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আমিরুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে অভিযানে পাঠালে অভিযানিক দলটি ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *