স্টাফ রিপোর্টার: যশোর অভয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ গ্রেফতারী পরােয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে ।
শুক্রবার সকাল থেকে রাত বারোটা পর্যন্ত অভয়নগর থানার অধীনস্থ এলাকা গুলোতে অভিযান চালিয়ে এসব গ্রেফতারী পরােয়ানা ভুক্ত পলাতক আসামী গ্রেফতার করে অভয়নগর থানা থানা পুলিশ।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, যশোরের জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে অভয়নগর থানা এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা আসামিদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়। গ্রেফতার তামিল করার জন্য শুক্রবার সকাল থেকে মধ্যরাত অবধি বেনাপোল অভয়নগর থানার অধিভুক্ত এলাকাগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে ১০ জন গ্রেপ্তারি পরোয়ানা আসামিকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।